AO3 News

Post Header

Published:
Mon 08 Apr 2024 12:19AM UTC
Original:
April 2024 Membership Drive: Thanks for your Support
Tags:

৫-৭ এপ্রিল, রূপান্তরাত্মক কর্মের সংস্থা সদস্যসংগ্রহ অভিযান

OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র এপ্রিল মাসের সদস্যসংগ্রহ অভিযান শেষ হয়েছে, আর আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা শেষ অব্দি আমাদের মার্কিন$৫০,০০০.০০ অর্থদানের লক্ষ্যমাত্রা ভালোভাবে অতিক্রম করে মার্কিন$২০৭,০৮৮.৯১ সংগ্রহ করতে পেরেছি। এই দানগুলো ৭০ দেশের ৬,০৭৩ জন মানুষের কাছ থেকে এসেছে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং যারা এই অভিযান সম্বন্ধে সামাজিক মাধ্যমে প্রচার করেছেন এবং খবর ভাগ করে নিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ!

আমরা সব থেকে বেশি খুশি হয়েছি এটা দেখে যে ৫,২০৬ জন দাতা তাদের দানের সাথে OTW সদস্যপদ গ্রহণ বা পুনর্নবীকরণ করতে চেয়েছেন। OTW তাদের বিশ্বজোড়া সদস্যদের ছাড়া চলতেই পারত না, এবং আমাদের কাছে আপনাদের এই সমর্থন অব্যাহত রাখা ভীষণই গর্বের এবং আনন্দের বিষয়! আমাদের উদ্দেশ্য হল
অনুরাগী-কর্ম এবং অনুরাগী-সংস্কৃতির ইতিহাসকে সমর্থন এবং সংরক্ষণ করা এবং সহজে জনগণের কাছে পৌছে দেওয়া। আমরা অত্যন্ত আনন্দিত এটা জেনে যে সেই উদ্দেশ্য এখনো আমাদের জন্য সর্ব গুরুত্বপূর্ণ মানুষ: তথা সব অনুরাগীর মধ্যে অনুরণন করে চলেছে।

আপনি যদি অর্থদান করবেন বা যোগদান করবেন বলে ভেবে থাকেন, কিন্তু এখনও করে ওঠা সম্ভব হয়েনি, তাহলে চিন্তা করবেন না! OTW গোটা বছর জুড়ে অর্থদান গ্রহণ করে, আর আপনি সব সময়েই মার্কিন $১০ বা তার বেশি দান করে সদস্যপদ চাইতে পারেন। সদস্যপদ আপনার দানের দিন থেকে এক বছর পর্যন্ত চালু থাকে, সুতরাং আপনি যদি এখন দান করেন, তবে আগস্ট মাসে হতে চলা ২০২৪ সালের OTW পরিচালন পর্ষদ নির্বাচনে আপনি ভোটদান করতে পারবেন। এছাড়া আমাদের বিশেষ ধন্যবাদজ্ঞাপক উপহারগুলো আপনি যখনই দান করবেন তখনই পাওয়া যাবে!


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।